-
-25%
যুক্তি তক্কো গপ্পো, মুক্তচিন্তার সহজপাঠ: এনামুল হক
0Original price was: 680.00৳ .510.00৳ Current price is: 510.00৳ .মুক্তচিন্তা; শব্দটি ছোট হলেও এর ওজন কৃষ্ণগহবরের মতোই গভীর। বইটির পেছনের প্রেরণা সেই অনিবার্য প্রশ্ন যা একদিন ক্লাসে উঠে এসেছিল— “স্যার, আপনি শুধু গল্প কেন লেখেন? আপনি তো এমন অনেক কিছু বলেন, যা পড়ার মতো, মনে রাখার মতো, আবার অন্যকে বলার মতো।” সে কথাটি আমার ভেতর দীর্ঘদিন রয়ে গেছে, আর একদিন তারই উত্তর খুঁজতে গিয়ে এ বইয়ের জন্ম।
“যুক্তি তক্কো গপ্পো: মুক্তচিন্তার সহজপাঠ” বইটি মূলত দর্শন, ধর্ম, আত্মা, ঈশ্বর এবং মানুষের বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বকে ঘিরে গড়ে ওঠা ডায়ালগ-বেজড কথাসাহিত্য। এখানে একজন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর আড্ডা ও অনুসন্ধানী আলোচনার মধ্য দিয়ে জটিল দার্শনিক ভাবনাকে সহজ ভাষায়, গল্পের ছলে উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শনের ভারী ও বিমূর্ত বিষয়কে আটপৌরে জীবনের অভিজ্ঞতায় টেনে এনে ব্যাখ্যা করা যেমন চ্যালেঞ্জিং, তেমনই আনন্দদায়ক।
এ বইয়ের প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট চিন্তার ধারা বা প্রশ্নকে অনুসরণ করে গড়ে উঠেছে:
• মুক্তচিন্তা ও চিন্তার স্বাধীনতা নিয়ে আলোচনা
• ধর্মের উৎস ও মানুষের তৈরি ধর্মীয় কাঠামোর বিশ্লেষণ
• বাউল দর্শন ও তার সঙ্গে প্লেটো বা কান্টের ভাবনার অদ্ভুত মিল
• ‘রোল প্লে’ অধ্যায়ে একটি নাট্যরূপে দর্শনের মৌলিক দ্বন্দ্বসমূহ।আত্মা, ঈশ্বর, ফিলসফি অব লাভ এবং এমনকি শয়তানের পক্ষ থেকেও একটি জবানবন্দি; সব মিলিয়ে এটি একটি যুক্তিবান, কৌতূহলী, অথচ হৃদয়গ্রাহী চিন্তার যাত্রা। বই আলোচনাও আছে, ইউভাল নোয়া হারারি আমার একটি প্রিয় বই, স্যাপিয়েন্স: অ্যা ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা কথোপকথন আকারে যুক্ত করা হয়েছে। আমার মতে একজন মুক্তচিন্তকের জন্য স্যাপিয়েন্স একটি অবশ্যপাঠ্য বই।
আমি জানি, দর্শন কঠিন, রসকষহীন বিষয়। দার্শনিকদের ভাষা অনেক সময় পাঠকের কাছে দুর্বোধ্য মনে হয়। তাই এ বইয়ে চেষ্টা করেছি কঠিন তত্ত্বকে গল্পের ভঙ্গিতে উপস্থাপন করতে যাতে করে একজন সাধারণ পাঠক থেকে শুরু করে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কেউ বুঝতে পারে, তাদের চিন্তার খোরাক জোগায়; ভাবতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমার মূল উদ্দেশ্য পাঠকের চিন্তাকে উসকে দেওয়া, প্রশ্ন জাগানো, বিশ্লেষণে উদ্বুদ্ধ করা।
বইয়ের প্রতিটি কথোপকথন, যুক্তি, তুলনা বা কল্পনার পেছনে আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, আমার নিজের সংশয়, আমার পাঠ্যাভ্যাস, এবং সবচেয়ে বেশি আমার ছাত্র-ছাত্রীদের প্রশ্ন আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বই উৎসর্গ করছি সেই অনুসন্ধিৎসু মানসিকতার মানুষদের, যারা প্রশ্নকে ভয় পায় না।