আমাদের যাত্রা শুরুর গল্প
বাংলা প্রকাশনীর যাত্রা শুরু বইপ্রেম ও সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা থেকে। এটা এমনই এক প্ল্যাটফর্ম যেখানে কেবল লেখক নয়, লেখা স্থান এবং প্রকাশযোগ্য হবে। আমাদের লক্ষ্য বিশাল, যদিও সাধ্য সীমিত; তবু বিশ্বাস করি সীমিত সামর্থ্য নিয়ে আমরা বাংলা সাহিত্য-সংস্কৃতি ও লেখালেখিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখতে পারব।
বাংলা প্রকাশনী একটি অঙ্গীকারবদ্ধ ও সৃজনশীল বই প্রকাশনা প্রতিষ্ঠান, যা পাঠকদের কাছে মানসম্পন্ন সাহিত্য, জ্ঞান ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করবে। আমরা বিশ্বাস করি, বই শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ গঠন ও মননশীলতা বৃদ্ধির শক্তিশালী হাতিয়ার। তাই আমরা নবীন ও অভিজ্ঞ উভয় লেখকের সৃষ্টিকে সমান মর্যাদা দিতে অঙ্গীকারাবদ্ধ।
আমাদের প্রতিটি বই অত্যন্ত যত্নের সাথে সম্পাদনা, কভার ডিজাইন এবং উচ্চমানের মুদ্রণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যাতে পাঠক পান এক অনন্য পাঠ অভিজ্ঞতা। গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, জীবনী, অনুবাদ, কবিতা, শিশু সাহিত্য এবং সমকালীন বিষয়ভিত্তিক বইসহ নানা ধারার প্রকাশনায় আমরা সমৃদ্ধ।
বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চিরন্তন বাংলা সাহিত্যের ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি আধুনিক ও সমসাময়িক লেখনিকে সমানভাবে উৎসাহিত করি। পাঠকের চাহিদা ও রুচি বোঝা এবং সেই অনুযায়ী মানসম্মত প্রকাশনা তৈরি করা আমাদের প্রধান দায়িত্ব।
বাংলা প্রকাশনী কেবল প্রকাশনাতেই সীমাবদ্ধ থাকবে না, প্রকাশনাসংশ্লিষ্ট সবকিছুকে নানাভাবে মূল্যায়নের চেষ্টা করবে। আমরা বই প্রকাশ-প্রচার-বিপণন সব করার অঙ্গীকার করছি।
মুক্তচিন্তায় মুক্তি!
The Journey Begins
The journey of Bangla Prokashoni began with a deep love for books and literature. It is a platform where not only writers but also their works find a space and the opportunity to be published. Our goals are ambitious, though our resources are limited; yet, we believe that with our modest means, we can play a significant role in elevating Bengali literature and culture to unparalleled heights.
Bangla Prokashoni is a committed and creative publishing house dedicated to delivering high-quality literature, knowledge, and culture to its readers. We believe that books are not merely a source of entertainment but powerful tools for shaping society and fostering intellectual growth. Therefore, we are devoted to giving equal respect to the creations of both emerging and experienced writers.
Each of our books is crafted with utmost care through meticulous editing, cover design, and high-quality printing processes to provide readers with a unique reading experience. We take pride in publishing a diverse range of genres, including fiction, novels, essays, research, biographies, translations, poetry, children’s literature, and books on contemporary issues.
One of our primary objectives is to promote Bengali language and literature on the global stage. While preserving the timeless heritage of Bengali literature, we equally encourage modern and contemporary writing. Understanding the readers’ demands and preferences and producing quality publications accordingly is our core responsibility.
Bangla Prokashoni will not limit itself to publishing alone; it will strive to evaluate everything related to publishing in various ways. We are committed to publishing, promoting, and marketing books.
Freedom through free thought!
লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলা প্রকাশনী অন্য সকল প্রকাশনা প্রতিষ্ঠানের মতো ব্যক্তি/ব্যক্তিসমষ্টি দ্বারা পরিচালিত ঠিক, কিন্তু লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানসম্পন্ন সাহিত্য, জ্ঞান ও সংস্কৃতি পৌঁছে দেওয়া। বই শুধু বই নয়, বই হচ্ছে স্বকালে প্রকাশিত মহাকালের রচনা। আমরা সেটাই প্রকাশ করতে আগ্রহী। আমরা বিশ্বাস করি, প্রতি লেখকের চিন্তা ও বিশ্বাস স্বতন্ত্র এবং আমরা এই স্বতন্ত্র বিশ্বাস ও চিন্তাকে মহাকালের দরবারে উপস্থাপনে আগ্রহী।
ব্যক্তির চিন্তা ও মতপ্রকাশের যে সর্বজনীন অধিকার, সে অধিকারকে আমরা সম্মান করি এবং অনুপ্রাণিত করি।
Goals and Objectives
Like other publishing houses, Bangla Prokashoni is run by individuals or a collective, but its goals and objectives are to deliver high-quality literature, knowledge, and culture. A book is not just a book; it is a timeless creation published in its own time. We are eager to publish such works. We believe that every writer’s thoughts and beliefs are unique, and we are committed to presenting these distinctive thoughts and beliefs to the court of eternity.
We respect and encourage the universal right of individuals to express their thoughts and opinions.